সুইজারল্যান্ডের দাভোসে বিপত্তিতে পড়ে দেশে ফিরতে ফ্লাইট পরিবর্তন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। গতকাল বুধবার (১৭ জানুয়ারি) শিডিউল অনুযায়ী থাকা ৭৩৭ বোয়িং উড়োজাহাজে অক্সিজেনজনিত ত্রুটি ধরা পড়ে। পরে অন্য আরেকটি আকাশযানে দেশে ফেরেন ব্লিংকেন। খবর সিএনএন।

আন্তর্জাতিক ইকোনমিক ফোরামের বার্ষিক বৈঠকে শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে যোগ দিতে দাভোসে পৌঁছান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ফিরতে পথেই যান্ত্রিক ত্রুটিতে পড়ে উড়োজাহাজ।

আরেকটি উড়োজাহাজে চড়ে ব্লিংকেন দেশে ফেরেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। এছাড়া যান্ত্রিক ত্রুটি সম্পর্কে দেশটির বিমানবাহিনীর কাছে জানতে চাওয়া হয়েছে বলেও উল্লেখ করেন।

সাম্প্রতিক সময়ে পরপর ত্রুটির কারণে আলোচনায় রয়েছে বোয়িং। এমন সময়েই বিপত্তিতে পড়লেন অ্যান্টনি ব্লিংকেন।