ভারত মহাসাগরে একটি রাসায়নিক ট্যাংকারে আঘাত হেনেছে ইরানি ড্রোন। গতকাল শনিবার (২৩ ডিসেম্বর) সকালের এক ঘটনায় এ দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। তবে পেন্টাগনের এ তথ্য অস্বীকার করেছে তেহরান। খবর রয়টার্স।
পেন্টাগনের এক মুখপাত্র বলেন, এমভি
চেম প্লুটো নামের ট্যাংকারটি লাইবেরিয়ার পতাকাবাহী। এর মালিকানা জাপানি হলেও পরিচালনা
করছে নেদারল্যান্ডসের সংস্থা। রাসায়নিকবাহী ট্যাংকারটি ভারতের উপকূল থেকে ২০০ নটিক্যাল
মাইল দূরে ভারত মহাসাগরে অবস্থান করছিল। ওই সময় ইরান থেকে ছোড়া ড্রোনে আক্রান্ত হয়
এটি।
প্রতিবেদনে বলা হয়, গত ৭ অক্টোবর থেকে
চলমান ইসরায়েল-হামাস সংঘাতের প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক বাণিজ্যপথের নতুন ঝুঁকি তুলে
ধরে ঘটনাটি।
সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুথি গোষ্ঠী
লোহিত সাগরে একাধিক বাণিজ্যিক জাহাজে আক্রমণ করেছে। যারা ইসরায়েলের চলমান হামলার জবাব
দিচ্ছে বলে জানায়। ওই ঘটনায় অঞ্চলটি এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ কয়েকটি শিপিং
কোম্পানি।
পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে, গতকালের
ঘটনাটি ‘২০২১ সাল থেকে বাণিজ্যিক জাহাজে সপ্তম ইরানি হামলা’।
এ হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ট্যাংকারে ছড়িয়ে পড়া আগুন দ্রুত নিভিয়ে ফেলা গেছে।
এদিকে ইরানের কর্মকর্তাদের উদ্ধৃত করে
দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা মেহর জানায়, হুথিদের হামলার পরিকল্পনায় সঙ্গে জড়িত
নয় তেহরান। সেখানে গতকাল আনা অভিযোগ অস্বীকারও করা হয়।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি
কানি, প্রতিরোধের জন্য হুথিদের নিজস্ব ক্ষমতা রয়েছে। নিজেদের সিদ্ধান্ত ও ক্ষমতা অনুযায়ী
কাজ করে তারা।
ইরান হুথিদের সমর্থন করলেও অস্ত্র দেয়ার
কথা বরাবরই অস্বীকার করে আসছে। গোষ্ঠীটি বর্তমানে ইয়েমেনের বিশাল অংশ নিয়ন্ত্রণ করছে।










