ডিজিটাল ডিভাইস ব্যবহারে নতুন নির্দেশনা দিয়েছে নেদারল্যান্ডস সরকার। দেশটির শ্রেণীকক্ষে ব্যবহার করা যাবে না সেলফোন, ট্যাবলেট বা স্মার্টওয়াচ। আগামী বছরের ১ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। খবর সিএনএন।

গত মঙ্গলবার (৪ জুলাই) ডাচ সরকার বলেছে, এই সব ডিভাইস শ্রেণীকক্ষে পাঠদানের পরিবেশ নষ্ট করে।

বিশেষ ক্ষেত্রে আধুনিক এই যোগাযোগের যন্ত্রগুলো ব্যবহার করা যাবে। অনেক সময় পাঠদানের সঙ্গে সম্পর্কিত থাকে ডিভাইস। যেমন; ডিজিটাল দক্ষতার বিষয়ক ক্লাসে। এছাড়া চিকিৎসার সংক্রান্ত কারণ বা প্রতিবন্ধী ব্যক্তিরা ব্যবহার করতে পারবেন।

দেশটির শিক্ষামন্ত্রী রবার্ট ডিজকগ্রাফ এক বিবৃতিতে বলেন, মোবাইল ফোন আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে গেছে। তা সত্ত্বেও শ্রেণীকক্ষে এটি রাখা যাবে না।

আরো জানান, এই সব ডিভাইস নিষিদ্ধ থাকলে শিক্ষার্থীরা বেশি মনোযোগ দিতে পারবে। ভালোভাবে পাঠের সুযোগ পাবে। বৈজ্ঞানিক গবেষণা দেখায় যে মোবাইল ফোন পাঠদানের জন্য ক্ষতিকর। এই ক্ষতি থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে হবে।

মূলত শিক্ষা মন্ত্রণালয়, বিদ্যালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর ঐক্যমতের ফলে এ সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে।