পশ্চিম উগান্ডার একটি স্কুলে হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। এ ঘটনায় সশস্ত্র ধর্মীয় গোষ্ঠীকে দায়ী করা হচ্ছে। খবর বিবিসি।

হামলায় নিহতের মধ্যে বিদ্যালয়ের শিক্ষার্থী আছে কি না জানায়নি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী।

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) সীমান্তবর্তী এমপন্ডওয়ে এলাকার লুবিরিরা মাধ্যমিক বিদ্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ বলছে, গতকাল শুক্রবার (১৬ জুন) এ হামলা চালায় ডিআরসির অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেসের (এডিএফ) উগান্ডা শাখা।

আরো বলা হচ্ছে, হামলার পর সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা বিরুঙ্গা জাতীয় উদ্যানের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের পিছু নেয় সেনাবাহিী।