যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে পাইলট ও নয় যাত্রীর সবাই নিহত হয়েছেন। বেরিং এয়ারের সিঙ্গেল ইঞ্জিন টার্বোপ্রপ উড়োজাহাজটি নরটন সাউন্ড এলাকার দিকে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা ২টা ৩৭ মিনিটে ইউনালাকলিট থেকে নয়জন যাত্রী নিয়ে উড্ডয়ন করে উড়োজাহাজটি, যা এর সর্বোচ্চ যাত্রী ধারণক্ষমতা। তবে ১ ঘণ্টারও কম সময়ের মধ্যে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। খবর এপি
আলাস্কায় বিধ্বস্ত উড়োজাহাজের ১০ জনই নিহত
স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা ২টা ৩৭ মিনিটে ইউনালাকলিট থেকে নয়জন যাত্রী নিয়ে উড্ডয়ন করে উড়োজাহাজটি, যা এর সর্বোচ্চ যাত্রী ধারণক্ষমতা।










