নোবেলজয়ী মার্কিন কবি লরিয়েট লুইস গ্লুক মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। স্থানীয় সময় শুক্রবার মারা যান তিনি। ১৯৪৩ সালে নিউইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন ইহুদি বংশোদ্ভূত লুইস। বেড়ে ওঠেন যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ডে। পড়াশোনা করেছেন কলাম্বিয়া ইউনিভার্সিটিতে। প্রথম কবিতার বই ‘ফার্স্টবর্ন’ প্রকাশ হয় ১৯৬৮ সালে। দুঃখ, স্মৃতিচারণ ও দার্শনিক অন্তর্দৃষ্টির সঙ্গে ধ্রুপদী পৌরাণিক গল্পের মেলবন্ধনে নিজের কথা বলতেন লুইস। ১৯৯৩ সালে ‘ওয়াইল্ড আইরিস’ কাব্যগ্রন্থের জন্য পুলিৎজার পান। ২০২০ সালে সাহিত্য নোবেল পুরস্কার অর্জন করেন। তার অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে দ্য সেভেন এজস, দ্য ট্রায়াম্ফ অব অ্যাকিলিস, ভিটা নোভা প্রভৃতি। বিবিসি
মারা গেছেন পুলিৎজার ও নোবেলজয়ী কবি লুইস
নোবেলজয়ী মার্কিন কবি লরিয়েট লুইস গ্লুক মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। স্থানীয় সময় শুক্রবার মারা যান তিনি।










