ভারতে গতকাল সকালে হেলিকপ্টার দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। হেলিকপ্টারটি ভারতের উত্তরাখণ্ডের হিমালয় অঞ্চলে যাত্রী নিয়ে কেদারনাথ মন্দির থেকে গোপ্তকাশি যাচ্ছিল। খারাপ আবহাওয়ার কারণে উত্তরাখণ্ড সরকার কেদারনাথ উপত্যকায় হেলিকপ্টার সার্ভিস সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। আর্য এভিয়েশনের বেল ৪০৭ হেলিকপ্টার উড্ডয়ন করলে দুর্ঘটনাটি ঘটে। গত কয়েক সপ্তাহে এ পথেই একাধিক জরুরি অবতরণ ও দুর্ঘটনা ঘটেছে। খবর ও ছবি রয়টার্স
ভারতের উত্তরাঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনায় সাত জন নিহত
ভারতে গতকাল সকালে হেলিকপ্টার দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন।










