রাশিয়ার ক্রমবর্ধমান হামলার মুখে গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্রে প্রতিরক্ষা স্থাপনা মজবুত করার ওপর জোর দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিশেষ করে পূর্বাঞ্চলের যুদ্ধকে কেন্দ্র করে তার এ লক্ষ্য। খবর রয়টার্স।

গতকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে এক ভিডিও বার্তায় এসব ঘাঁটি নির্মাণের নির্দেশ দেন জেলেনস্কি।

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের যে সব স্থানে রুশ তৎপরতা বেড়েছে, মূলত ওই সব অঞ্চলেই প্রতিরক্ষা অবকাঠানো নির্মাণের নির্দেশ দেন জেলেনস্কি। এছাড়া ইউক্রেনের বেশকিছু অঞ্চলে সেনাবহিনীর তৎপরতা বৃদ্ধির নির্দেশ দিয়েছেন।

ওই ভাষণ থেকে বোঝা যাচ্ছে আভদিভকা, মেরিঙ্কা ও ডোনেটস্ক অঞ্চলের মনোযোগী হয়েছেন দেশটির প্রেসিডেন্ট। ওই সব অঞ্চলে আধিপত্য বিস্তারে সম্প্রতি সরব হয়েছে মস্কো। তাই সেদিকেই বাড়তি নজর কিয়েভের।

প্রাথমকিভাবে পরাজিত হলেও উত্তর-পূর্বের কুপিয়ানস্ক পুনরুদ্ধারে সক্ষম হয় ইউক্রেন। সম্প্রতি খারকিভের এ অঞ্চলে যুদ্ধ তৎপরতা বাড়িয়েছে রাশিয়া।