নির্বাচনের আগে সিঙ্গাপুরের ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টির নেতৃত্বে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী লি সিয়েন লুং। ২০২৪ সালের নভেম্বরে দলটির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। সে সময় উপপ্রধানমন্ত্রী লরেন্স ওংয়ের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন তিনি। খবর রয়টার্স।

১৯৬৫ সালে স্বাধীনতা লাভের পর থেকে সিঙ্গাপুর শাসন করছে দলটি। সামনের নির্বাচনেও এ প্রভাব ধরে রাখার বিষয়ে আশাবাদী নেতারা। সংশ্লিষ্টদের ধারণা, লরেন্স ওং সিঙ্গাপুরের চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। লি সিয়েন হলেন লি কুয়ানের জ্যেষ্ঠ পুত্র। যিনি আধুনিক সিঙ্গাপুর প্রতিষ্ঠার জন্য ব্যাপকভাবে পরিচিত। ২০০৪ সাল থেকে দলের মহাসচিব ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন লি সিয়েন। গত বছর উত্তরসূরি হিসেবে লরেন্স ওংকে বেছে নেন তিনি। এর আগে অর্থমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন ওং।

দলের বার্ষিক এক সম্মেলনে লি সিয়েন বলেন, ‘লরেন্স ও তার দলের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। রাজনীতিতে তাদের নতুন অবস্থান তৈরিতে দেরি করার কোনো কারণ দেখছি না। আগামী সাধারণ নির্বাচনের আগে ডিপিএম লরেন্সের কাছে দায়িত্ব হস্তান্তর করতে চাই।’