ইউক্রেন ভূখণ্ডে যুদ্ধরত রাশিয়াকে ড্রোন সরবরাহের পরিণতির বিষয়ে ইরানকে সতর্ক করেছে ফ্রান্স। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সম্প্রতি এক টেলিফোন কথোপকথনে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন। আলাপকালে ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে রাশিয়াকে তাৎক্ষণিকভাবে সহায়তা বন্ধের আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র ও ইউক্রেন বলছে, রাশিয়ায় ইরানের তৈরি ড্রোন সরবরাহ জাতিসংঘের ২০১৫ সালের চুক্তি লঙ্ঘন। রয়টার্স
ড্রোন সরবরাহ নিয়ে ইরানকে সতর্ক করেছে ফ্রান্স
ইউক্রেন ভূখণ্ডে যুদ্ধরত রাশিয়াকে ড্রোন সরবরাহের পরিণতির বিষয়ে ইরানকে সতর্ক করেছে ফ্রান্স।










