অতি তীব্র ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এর প্রভাব
থেকে উপকূলের এক লাখের বেশি মানুষকে সরিয়ে নিয়েছে ভারত ও পাকিস্তানের কর্তৃপক্ষ। আজ
বৃহস্পতিবার (১৫ জুন) সন্ধ্যায় ঘূর্ণিঝড়টি স্থলভাগে আছড়ে পড়বে বলে পূর্বাভাস দিয়েছে
দুই দেশের আবহাওয়া অফিস। খবর দ্য গার্ডিয়ান।
আরব সাগরে সৃষ্টি বিপর্যয় প্রবল ঝড়ো হাওয়া
ও বৃষ্টি নিয়ে ভারতের গুজরাট রাজ্যের মান্ডভি ও পাকিস্তানের করাচির মাঝামাঝি উপকূলে
আঘাত হানবে। এ সময় ঘণ্টার বাতাসের গতিবেগ থাকবে ৩২৫ কিলোমিটার।
গুজরাটের ত্রাণের দায়িত্ব থাকা কর্মকার্তা
সি সি প্যাটেল বলেন, উপকূলীয় ও নিম্নাঞ্চল থেকে ৪৭ হাজারের বেশি মানুষকে আশ্রয় কেন্দ্রে
সরিয়ে নেয়া হয়েছে।
অন্যদিকে পাকিস্তানের জলবায়ু পরিবর্তন
মন্ত্রী শেরি রেহমান জানিয়েছে, দেশটির দক্ষিণ-পূর্ব উপকূল থেকে ৬২ হাজার মানুষকে সরিয়ে
নেয়া হয়েছে। তাদের আশ্রয় দিতে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৫টি ত্রাণ শিবির স্থাপন
করা হয়েছে।










