অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্তের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের সবাই ফায়ার সার্ভিসের কর্মী। স্থানীয় সময় শনিবার দুপুরে কুইন্সল্যান্ড প্রদেশের ম্যাককিনলে শহরের প্রত্যন্ত অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়। খবর রয়টার্স।

পুলিশ জানায়, ওই বিমানে ফায়ার সার্ভিসের কর্মীদের বহন করা হচ্ছিল। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। বিমানটি ফায়ার ম্যাপিং কাজে কুইন্সল্যান্ড ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের সঙ্গে চুক্তিবদ্ধ ছিল। দুর্ঘটনার স্থান প্রাদেশিক রাজধানী ব্রিসবেন থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার উত্তরে অবস্থিত।

অগ্নিনির্বাপণকাজের দায়িত্ব পালনে গিয়ে প্রাণ হারানো ফায়ার সার্ভিসের কর্মীদের ‘‌সাহসী’ আখ্যা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

তিনি বলেন, ‘‌নিহতদের পরিবার ও বন্ধুদের জন্য অস্ট্রেলীয়দের সমবেদনা রয়েছে।’