সন্দেহভাজন নাইট্রেট অক্সাইড গ্যাস লিক হয়ে দক্ষিণ আফ্রিকায় ১৬ জনের মৃত্যু হয়েছে। ভুক্তভোগীদের মধ্যে নারী ও শিশু রয়েছে। গতকাল বুধবার (৫ জুলাই) দেশটির রাজধানী জোহানেসবার্গের পূর্বে বোকসবার্গের একটি অস্থায়ী বসতিতে এ ঘটনা ঘটে। খবর বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ঘটনাটির সঙ্গে ওই এলাকায় অবৈধ স্বর্ণের আহরণের যোগ রয়েছে।

নাইট্রেট অক্সাইড গ্যাস প্রায়ই অবৈধ খনিতে ব্যবহৃত হয়। যা স্থানীয়ভাবে জামা জামা নামে পরিচিত। পরিত্যক্ত খনি থেকে চুরি করা মাটি থেকে স্বর্ণ সংগ্রহে ব্যবহার হয় এ গ্যাস।

লিক হওয়া একটি সিলিন্ডার পাওয়া গেছে ঘনবসতিপূর্ণ অ্যাঞ্জেলো শ্যান্টি শহরে। ঘটনাস্থলের ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে ভুক্তভোগীদের পাওয়া গেছে।

উদ্ধারকারী দল আশঙ্কা করছে, ওই এলাকায় আরো মৃতদেহ থাকতে পারে।

এর আগে গতবছরের ডিসেম্বরে গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে একই শহরে ৪১ জন নিহত হন।