পাকিস্তানের বিমানবাহিনীর প্রশিক্ষণে
সশস্ত্র হামলার খবর পাওয়া গেছে। ওই সময় হামলাকারীদের তিনজনকে হত্যা করা হয়েছে বলে জানায়
সামরিক কর্তৃপক্ষের মিডিয়া উইং।
এক প্রতিবেদনে স্থানীয় গণমাধ্যম ডন
জানায়, আজ শনিবার (৪ নভেম্বর) মিয়ানওয়ালি ট্রেনিং এয়ার বেসকে লক্ষ্য করে হামলাকারীরা।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর
(আইএসপিআর) এর বিবৃতিতে জানায়, মিয়ানওয়ালি ট্রেনিং এয়ার বেসে হামলা চালাতে গিয়ে ‘সন্ত্রাসীরা’
ব্যর্থ হয়েছে। সেনাদের দ্রুত পদক্ষেপের কারণে জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়েছে।
আরো জানানো হয়, তিনজন ‘সন্ত্রাসীকে’
ঘাঁটিতে প্রবেশ করার সময় হত্যা করা হয়েছে। বাকি তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তিনটি
উড়োজাহাজ ও একটি জ্বালানি ট্যাংকের সামান্য ক্ষতি হয়েছে।
তবে হামলার সঙ্গে জড়িতদের পরিচয় সম্পর্কে
কিছু জানানো হয়নি ওই প্রতিবেদনে।
সম্প্রতি সিরিজ হামলায় বালুচিস্তান ও খাইবার পাকতুনওয়ায় কমপক্ষে ১৭ জন সৈনিক নিহত হন। আরো দুটি হামলায় পাঁচজন নিহত ও ২৪ জন আহতের ঘটনা ঘটে, যাদের মধ্যে পুলিশ কর্মকর্তারাও রয়েছেন। আর সর্বশেষ হামলাটি হলো বিমান ঘাঁটিতে।










