সাগরে পৌঁছতে হিমশিম খাচ্ছে জর্জিয়ার সমুদ্র কচ্ছপের ছানারা। বিশেষজ্ঞরা জানান, যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের সীমান্ত থেকে শুরু হয়ে ফ্লোরিডা পর্যন্ত চলে যাওয়া ‘মেইন্টারস্টেট ৯৫’ মহাসড়কের পাশে বসানো উচ্চ টাওয়ারজাতীয় কৃত্রিম উজ্জ্বল আলো তাদের বিভ্রান্ত করছে। সাধারণত কচ্ছপ ছানারা চাঁদের আলো দেখে সাগরের পথে রওনা দেয়। কিন্তু এখন তারা সে প্রাকৃতিক আলো চিনতে না পেরে কৃত্রিম আলোর দিকে চলে যাচ্ছে, যেখানে শিকারির হাতে বা ক্লান্তিতে তাদের মৃত্যুর ঝুঁকি রয়েছে। এ আলো এতটাই তীব্র যে ১২ মাইল দূরের সৈকতেও এটি পৌঁছে যায়, যা সমস্যাকে আরো বাড়িয়ে তুলেছে। সিএনএন