ইরানের পারমাণবিক কেন্দ্রে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের হামলা হলে আঞ্চলিকভাবে ‘সর্বাত্মক যুদ্ধ’ বেঁধে যেতে পারে বলে হুঁশিয়ার করেছেন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। কাতার সফরকালে আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন তিনি। আব্বাস আরাগচি বলেন, ‘ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালানোটা যুক্তরাষ্ট্রের জন্য ঐতিহাসিক একটি ভুল হবে। যেকোনো হামলার জবাব ‘‘তাৎক্ষণিক ও কঠোরভাবে’’ দেয়া হবে। এর মধ্য দিয়ে অঞ্চলটিতে সর্বাত্মক যুদ্ধ বেঁধে যেতে পারে।’ খবর আল জাজিরা
পারমাণবিক কেন্দ্রে হামলা হলে ‘সর্বাত্মক যুদ্ধের’ হুঁশিয়ারি ইরানের
ইরানের পারমাণবিক কেন্দ্রে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের হামলা হলে আঞ্চলিকভাবে ‘সর্বাত্মক যুদ্ধ’ বেঁধে যেতে পারে বলে হুঁশিয়ার করেছেন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।










