ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সুরক্ষা ব্যবস্থা ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে মূল নিরাপত্তার সক্ষমতা হারিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের পারমাণবিক সংস্থা আইএইএ। ১৯৮৬ সালের দুর্ঘটনার বিকিরণ ঠেকাতে নির্মিত এ কাঠামোটি গত ফেব্রুয়ারিতে হামলার শিকার হয়। সংস্থাটি বলেছে, ভার বহনকারী অংশে স্থায়ী ক্ষতি না হলেও সম্পূর্ণ মেরামত জরুরি। ইউক্রেন এ হামলার জন্য রাশিয়াকে দায়ী করলেও মস্কো তা অস্বীকার করেছে। জাতিসংঘ জানিয়েছে, বিকিরণ মাত্রা স্থিতিশীল রয়েছে। খবর ও ছবি রয়টার্স
ড্রোন হামলায় চেরনোবিলের সুরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত, জাতিসংঘের সতর্কতা
ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সুরক্ষা ব্যবস্থা ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে মূল নিরাপত্তার সক্ষমতা হারিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের পারমাণবিক সংস্থা আইএইএ।










