ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রায় সব জেলায় বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার (১৪ নভেম্বর) ভোরে এ হামলা শুরু হয়। শহরটির মেয়র ভিটালি ক্লিটসকো এসব তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরা।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লিমেনকোর বলেছেন, রাশিয়ার হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জনেরও বেশি। অন্যদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতে ইউক্রেনের ছোড়া ২১৬টি ড্রোন ভূপতিত করা হয়েছে। যার ৬৬টিই দক্ষিণাঞ্চলের ক্রাসনোদারের আকাশে ধ্বংস করা হয়।
এদিকে রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি দাবি করেছে, দেশটির এক শীর্ষ কর্মকর্তাকে হত্যার পরিকল্পনা করেছিল ইউক্রেন। তবে রাশিয়া তা নস্যাৎ করেছে। এ ছাড়া দেশটির বিভিন্ন স্থানে একই ধরনের হামলার পরিকল্পনাও কিয়েভের ছিল বলে অভিযোগ করা হয়েছে।










