বিনা অনুমতিতে হজ পালনের চেষ্টা করায় চলতি
বছর ১৭ হাজার ৬১৫ জনকে আটক করেছে সৌদি প্রশাসন। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম
গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি জননিরাপত্তা ও হজ বিষয়ক নিরাপত্তা কমিটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মাদ আল বাসামিকে উদ্ধৃত করে খবরে বলা হয়, আটককৃতদের
মধ্যে আবাসন ও কর্মসংস্থান নীতি এবং নিরাপত্তা আইন লঙ্ঘনের
অভিযোগ আনা হয়েছে ৯ হাজার ৫০৯ জনের বিরুদ্ধে। এ তালিকায় রয়েছেন হজ ক্যাম্পেইন চালানো ১০৫টি ভুয়া
প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরাও।
অনুমোদন ছাড়া মক্কায় প্রবেশের সময় ফিরিয়ে দেয়া
হয় ২ লাখ ২ হাজার ৬৯৫ জনকে। আটকে দেয়া হয় ১ লাখ ২৮ হাজার ৯৯৯টি যানবাহন। ওই সময় অবৈধভাবে
পবিত্র নগরীতে প্রবেশের অভিযোগে আটক হয়েছেন অন্তত ৩৩ জন।










