ঘরে-বাইরে চাপের মুখে থাকা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সম্ভবত অচিরেই পদত্যাগের ঘোষণা দিতে যাচ্ছেন। তবে তিনি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে সংশ্লিষ্ট একটি সূত্র গতকাল রোববার (৫ জানুয়ারি) জানিয়েছে। আবার কিছু সূত্র বলছে, পদত্যাগের ঘোষণা আজকের (৬ জানুয়ারি) মধ্যেই আসতে পারে। সংশ্লিষ্ট কিছু সূত্রের বরাত দিয়ে কানাডার সংবাদমাধ্যম গ্লোব অ্যান্ড মেইলের প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে। খবর রয়টার্স।
বার্তাসংস্থাটি বলছে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবারের মধ্যে লিবারেল পার্টির নেতা হিসাবে পদত্যাগের কথা ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে। বুধবার একটি গুরুত্বপূর্ণ জাতীয় ককাস বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার আগেই আসতে পারে এ চূড়ান্ত সিদ্ধান্ত।
তবে এ নিয়ে কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছ থেকে জানতে জানতে চাওয়া হলে কোনো সাড়া পাওয়া যায়নি। এ ছাড়া লিবারেল পার্টির নতুন প্রধান নির্বাচিত না হওয়া পর্যন্ত জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন না পদত্যাগ করবেন- সেই সম্পর্কেও স্পষ্ট করে কিছু জানা যায়নি।
ট্রুডোর সম্ভাব্য এই প্রস্থানের ফলে দেশটির ক্ষমতাসীন এই দলটিতে দেখা দিতে পারে নেতৃত্বের সংকট যখন জরিপগুলোতেও দেখা যাচ্ছে যে— চলতি বছরের অক্টোবরের শেষের দিকে অনুষ্ঠিত হতে হওয়া নির্বাচনে লিবারেলরা রক্ষণশীলদের কাছে খারাপভাবে হেরে যাবে।
একাধিক লিবারেল সংসদ সদস্য প্রকাশ্যে ট্রুডোকে পদত্যাগ করতে বলেছেন।
২০১৩ সালে গভীর সংকটে থাকা লিবারেল পার্টির ত্রাণকর্তা হিসেবে হাল ধরেছিলেন ট্রুডো। সেবার দেশটির ইতিহাসে প্রথমবারের মতো পার্লামেন্টের হাউজ অব কমন্সে তারা তৃতীয় অবস্থানে নেমে আসে।










