জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা শিগগিরই দক্ষিণ কোরিয়া সফর করবেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গত মাসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়েলের টোকিও সফরের পরিপ্রেক্ষিতে এ সফর করবেন কিশিদা। জাপানের কিয়োদো সংবাদ সংস্থা দুজন জাপানি ও দক্ষিণ কোরিয়ার কূটনৈতিক সূত্রে জানা গেছে, আগামী ৭ বা ৮ মে ইয়েলের সঙ্গে বৈঠক করবেন কিশিদা। এ বৈঠকের লক্ষ্য, হিরোশিমায় অনুষ্ঠেয় জি৭ শীর্ষ সম্মেলনের আগে উত্তর কোরিয়ার ওপর দুই প্রতিবেশীর সহযোগিতা জোরদার নিশ্চিত করা। কিয়োদো নিউজ