পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে কাঠের তৈরি একটি নৌকা উল্টে ৭ স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। দেশটির শিক্ষামন্ত্রীর বরাতে এ তথ্য নিশ্চিত করেছে নামিবিয়া প্রেস এজেন্সি।

ওই শিক্ষার্থীরা কলেজে ভর্তির জন্য পরীক্ষা দিতে নাইজার নদী পাড়ি দিচ্ছিল। কিন্তু অতিরিক্ত মালামাল ও যাত্রী বোঝাইয়ের কারণে ডুবে যায় নৌকাটি।

দেশটির শিক্ষামন্ত্রী গুইলামহাইং সাংবাদিকদের বলেছেন, সাত শিক্ষার্থীর মৃত্যুর খবরে আমরা স্তম্ভিত।