পোপ ফ্রান্সিস (৮৮ বছর) গত ১৪ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রথমবারের মতো জনসম্মুখে আসেন। এরপর তাকে হাসপাতাল থেকে ছাড়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাকে ভ্যাটিকানে কমপক্ষে দুই মাস বিশ্রাম নিতে হবে। গত পাঁচ সপ্তাহে তিনি দুটি গুরুতর স্বাস্থ্য সমস্যার মধ্য দিয়ে গেছেন। তার জীবন হুমকির মুখে ছিল। তিনি এখনো পুরোপুরি সুস্থ হননি। তবে তার আর নিউমোনিয়া নেই। তিনি এখন স্থিতিশীল অবস্থায় আছেন। খবর বিবিসি