ব্রাজিলে একটি অ্যাপার্টমেন্ট ভবন ধসে অন্তত আটজনের মৃত্যুর খবর দিয়েছে বিবিসি। নিহতদের মধ্যে কমপক্ষে দুজন শিশুও রয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ৫ জন।
শুক্রবার
(৭ জুলাই) ভোরে ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চলীয় পেরনামবুকুস্তাচি
রাজ্যের রাজধানী হেসিফির জানগা এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজদের সন্ধানে ধ্বংসস্তূপের ভেতর তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।
রয়টার্সের এক ড্রোন ফুটেজে দেখা যায়, চারতলা একটি
অ্যাপার্টমেন্ট ভবন ভেঙে পড়েছে, দমকল কর্মী ও
উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
স্থানীয় সময়
শুক্রবার ভোর ৬টা ৩৫ মিনিটের দিকে ভবনটি ধসে পড়ে। ওই সময় ভবনটির অধিকাংশ লোকজনই ঘুমিয়ে
ছিলেন।
কী কারণে ভবনটি ধসে পড়েছে তা এখনো জানাতে
পারেনি সংশ্লিষ্টরা।










