গাজায় ত্রাণ বিতরণ কার্যক্রম নিয়ন্ত্রণে নেয়ার প্রস্তাব দিয়েছে মার্কিন সামরিক কর্মকর্তাদের নেতৃত্বে গড়ে ওঠা নতুন সংগঠন গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন। এদিকে গত ১০ সপ্তাহ গাজায় ত্রাণ ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। তারা চায়, গাজায় ত্রাণ বিতরণ কার্যক্রম তাদের নিয়ন্ত্রণে থাকুক। যদিও তারা অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করতে চায়, তবু নতুন সংগঠনটির প্রস্তাবকে ইসরায়েলের প্রস্তাবের সঙ্গে মিলিয়ে দেখছেন বিশ্লেষকরা। এদিকে শুরু থেকেই ইসরায়েল বা অন্য কারো হাতে এ কার্যক্রমের ভার তুলে দিতে অস্বীকার করছেন জাতিসংঘসহ অন্যান্য সংস্থার ত্রাণকর্মীরা। তারা বলছেন, এ ব্যবস্থা মানুষকে জোর করে বাস্তুচ্যুত করতে পারে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করবে। এপি