ফিলিস্তিন-ইসরায়েল সংকট নিরসনে আলোচনা
করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। দেশ
দুটির সম্পর্ক পুনঃস্থাপনের পর এবারই প্রথম রিয়াদ-তেহরানের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে
ফোনালাপ হলো। খবর রয়টার্স।
গাজায় ইসরায়েলি অবরোধের পর গতকাল বুধবার
(১১ অক্টোবর) এ দুই নেতা ফোনালাপ করেন।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ফোনালাপে
ফিলিস্তিনে ইসরায়েলের যুদ্ধপরাধ বন্ধ করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন রাইসি ও
মোহাম্মদ।
এসময় গাজায় বেসামরিক নাগরিকের ওপর হামলার
নিন্দা জানিয়েছেন সৌদি যুবরাজ। সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, ফিলিস্তিনে
চলমান অস্থিরতা বন্ধ করতে আন্তর্জাতিক ও আঞ্চলিক সব মহলের সঙ্গে যোগাযোগের চেষ্টা
করছেন মোহাম্মদ বিন সালমান।
সাত বছরের বৈরী সম্পর্কের পর চীনের
মধ্যস্থতায় গত মার্চে সম্পর্ক পুনঃস্থাপনে সম্মত হয় সৌদি-ইরানের। অনেক বিশ্লেষক বলে
থাকেন, তাদের প্রতিকূল সম্পর্কের ফলে উপসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তা হুমকির
মুখে ছিল। যা ইয়েমেন থেকে সিরিয়াসহ মধ্যপ্রচ্যের সংঘাতগুলোতে ইন্ধন যুগিয়েছে। 7
রাইসি ও মোহাম্মদের আলাপ নিয়ে জানতে
চাওয়া হলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা জানান, ইসরায়েলের পক্ষে ওয়াশিংটন।
হামাসের বিরুদ্ধে প্রতিটি পদক্ষেপে সৌদির সঙ্গে আমাদের যোগাযোগ ছিল। সশস্ত্র সংগঠন
হামাস ও হিজবুল্লাহ থেকে ইরানকে দুরে থাকার পরামর্শ দিয়েছিল ওয়াশিংটন।
আজ বৃহস্পতিার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়
জানিয়েছে, ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা প্রায় এক হাজার ২০০। আহত হয়েছেন আরো পাঁচ
হাজার। এদিকে গতকাল ইসরায়েল জানায়, হামাসের হামলায় নিহত এক হাজার ২০০ ছাড়িয়ে গেছে।










