যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন, সৌদি আরব শিগগিরই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারে। তবে বিশ্লেষকরা বলছেন, চলতি মাসে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ওয়াশিংটন সফরে এমন কোনো অগ্রগতি হওয়ার সম্ভাবনা কম। দুই উপসাগরীয় সূত্র রয়টার্সকে জানিয়েছে, রিয়াদ স্পষ্ট করেছে যে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার রূপরেখায় ঐকমত্য না হলে তারা কোনো চুক্তিতে যাবে না। নভেম্বরের ১৮ তারিখে হোয়াইট হাউজে বৈঠকের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে অবস্থান সমন্বয়ের কাজ চলছে। বিশ্লেষক জোনাথন প্যানিকফ বলেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সুস্পষ্ট প্রতিশ্রুতি ছাড়া কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ নেবেন না ক্রাউন প্রিন্স। খবর ও ছবি রয়টার্স