উত্তর-পূর্ব আফ্রিকার দেশ মরক্কোর উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ১।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এই ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি উত্তর মরক্কোর কাসার এল কেবিরের কাছে আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল রাজধানী রাবাত থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণে ছিল।

সরকারিভাবে এখনো হতাহতের কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে ভূমিকম্পের ফলে কিছু এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

এর আগে, ২০২৩ সালের সেপ্টেম্বরে মরক্কোতে আরো শক্তিশালী ৬.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। সেটি ছিল ১৯৬০ সালের পর দেশটির সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। ওই ভূমিকম্পে ২ হাজার ৯০০ জনেরও বেশি মানুষ নিহত হয় এবং বহু গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়।

নতুন এই ভূমিকম্পের ফলে কোনো বড় ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে। মরক্কোর জনগণ আতঙ্কের মধ্যে থাকলেও এখন পর্যন্ত বড় ধরনের বিপর্যয়ের খবর পাওয়া যায়নি।