যুক্তরাষ্ট্র ব্রাজিলিয়ান সুপ্রিম কোর্টের বিচারক আলেক্সান্দ্রে দে মোরাসের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তিনি সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারোর বিরুদ্ধে অভ্যুত্থান পরিকল্পনার তদন্ত করেছিলেন। ব্রাজিলের নিম্নকক্ষে বলসোনারোর ২৭ বছরের সাজা কমিয়ে তিন বছরের নিচে আনার একটি বিল পাস করার পর এ সিদ্ধান্ত আসে। এ নিষেধাজ্ঞা ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে আরোপ করা হয়েছিল। সে সময় বিচারককে রাজনৈতিক বিরোধীদের লক্ষ্য করে কাজ করার অভিযোগ আনা হয়েছিল। বিলটিতে এখন সিনেটের অনুমোদন এবং প্রেসিডেন্ট লুলার স্বাক্ষর প্রয়োজন। খবর বিবিসি