দক্ষিণ আফ্রিকায় রবিবার জোহানেসবার্গে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় রাত ২টা ৩৮ মিনিটে ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার (ছয় মাইল) গভীরে কম্পনটি আঘাত হানে। খবর রয়টার্স।

জোহানেসবার্গের কিছু বাসিন্দা এ ভূমিকম্পের কম্পন অনুভব করেছেন বলে জানিয়েছেন। টুইটারে এক স্থানীয় বাসিন্দা লিখেছেন, জোহানেসবার্গে ভূ-কম্পন। সবচেয়ে দীর্ঘ এবং শক্তিশালী ভূকম্পন অনুভব করেছি! প্রায় ৩০ সেকেন্ড ধরে চলছিল বলে মনে হয়েছে।

নিরাপত্তা ঝুঁকি এবং সংকট ব্যবস্থাপনা পরামর্শদাতা ক্রাইসিস২৪ জানিয়েছে, ভূমিকম্পের ফলে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।