গাজায় ক্রমাগত আক্রমণের মধ্যেই তেল আবিব
সফরে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
মার্কিন প্রেসিডেন্টের এই সফরকে ঐতিহাসিক বলে উল্লেখ করা হচ্ছে। কারণ যুদ্ধ চলাকালীন সময়ে এই প্রথম কোনো মার্কিন
প্রেসিডেন্ট ইসরায়েল সফর করছেন।
গত ৭ অক্টোবর হামাস ইসরায়েল হামলা চালানোর
পর দেশটির প্রতি দৃঢ় সমর্থন দেন বাইডেন। সেই সমর্থনের অংশ হিসেবে তেল আবিব সফরের সূচি
নির্ধারণ করা হয়। বাইডেন বলেন, আমি ইসরায়েলের
জনগণ ও বিশ্বকে জানাতে চাই যে যুক্তরাষ্ট্র তাদের পাশেই আছে।
তবে সফরের আগের দিন গাজায় একটি হাসপাতলে
ইসরায়েলি হামলায় ৫ শতাধিক মানুষ নিহত হওয়ার পর জটিল পরিস্থিতির মধ্যেই তেল আবিবে পা
রাখলেন বাইডেন।
গাজায় হাসপাতলে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ
করে বাইডেন বলেন, গতকাল গাজায় যে ঘট্না ঘটেছে সে জন্য আমি অত্যন্ত ভারাক্রান্ত। তবে
আমি যতটুকু ঘটেছে এই ঘটনার জন্য আপনারা (ইসরায়েল) দায়ী নন। এটা অন্য দিক থেকে ঘটেছে।
যদিও এর সপক্ষে কি প্রমাণ আছে সে বিষয়ে
কোনো তথ্য দেননি তিনি। এমনকি এমন বক্তব্যের বিস্তারিতও জানায়নি হোয়াইট হাউজ।
এই ঘটনার জেরে পুরো আরব জুরেই ক্ষোভের
সৃষ্টি হয়েছে। আরব দেশগুলোও বাইডেনের সাথে বৈঠক বাতিল করেছে। ইসরায়েল সফর শেষে জর্ডানের রাজা আব্দুল্লাহর সাথে
বাইডেনের বৈঠকের কথা থাকলেও তা বাতিল করেছে জর্ডান। এছাড়া মিসরের প্রেসিডেন্টও গতকালের ঘটনার জেরে মার্কিন
প্রেসিডেন্টের সাঙ্গে তার বৈঠক বাতিল করেছেন।










