গাজায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুসহ ৩৭ ইসরায়েলি শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। তাদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। ইস্তানবুল প্রসিকিউটর কার্যালয়ের বিবৃতিতে জানানো হয়, গাজায় ধারাবাহিক হামলা চালিয়ে বেসামরিক জনজীবন ধ্বংস এবং তুরস্ক নির্মিত ‘তুর্কি-ফিলিস্তিনি ফ্রেন্ডশিপ হসপিটালে’ বোমা হামলার লক্ষ্যবস্তু করার ঘটনায় এ পদক্ষেপ নেয়া হয়েছে। ইসরায়েল এ পদক্ষেপকে ‘রাজনৈতিক প্রচারণা’ বলে মন্তব্য করেছে। খবর দ্য গার্ডিয়ান
গাজায় গণহত্যার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি তুরস্কের
গাজায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুসহ ৩৭ ইসরায়েলি শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক।










