জার্মান চ্যান্সেলর ওলাফ শুলজ জানিয়েছেন, শিগগিরই তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলার পরিকল্পনা করেছেন। এ সময় পুতিনের কাছে ইউক্রেন থেকে রাশিয়ার সৈন্য প্রত্যাহারের আহ্বান জানাবেন তিনি। নুরেমবার্গে জার্মানির প্রটেস্ট্যান্ট চার্চের সম্মেলনে বক্তব্য রেখে শুলজ এ কথা বলেন। এছাড়া তিনি ন্যাটোকে এ যুদ্ধে জড়িত না করার জন্যও কাজ করবেন বলে জানিয়েছেন। রয়টার্স।
পুতিনের সঙ্গে আলোচনা করবেন ওলাফ শুলজ
জার্মান চ্যান্সেলর ওলাফ শুলজ জানিয়েছেন, শিগগিরই তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলার পরিকল্পনা করেছেন।










