ক্রেমলিনের সঙ্গে চুক্তিতে রাজি না হওয়ায় ভাগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিনকে ইউক্রেন যুদ্ধ থেকে অব্যাহতি দিয়েছে
রাশিয়া। ওয়াগনার যোদ্ধাদের প্রতিরক্ষামন্ত্রণালয়ের অধীনে নিয়মিত বাহিনীতে
যোগ দিতে বলেছিল রাশিয়া। তবে তাতে রাজি হননি প্রিগোজিন। আর এ কারণে ভাগনারের
জন্য রাশিয়া কোনো অর্থও দেবে বলে জানিয়ে দিয়েছে দেশটির প্রতিরক্ষা
মন্ত্রণালয়।
গার্ডিয়ানের খবরে বলা
হয়েছে, বৃহস্পতিবার (২৯ জুন) রাশিয়ার আইনপ্রণেতা
কর্নেল জেনারেল আন্দ্রেই কারতাপোলোভ এ কথা জানিয়েছেন। তিনি রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান। কারতাপোলোভ
জানান, ভাগনারের বিদ্রোহ প্রচেষ্টার
কয়েকদিন আগে প্রতিরক্ষামন্ত্রণালয় এ বিষয়ে চুক্তি করতে বলেছিল। রুশ
প্রতিরক্ষামন্ত্রণালয়ের দাবির সঙ্গে ভাগনার একমত না হওয়ার জেরেই
তারা বিদ্রোহ করে বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, গত ২৩ জুন
রাশিয়ার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ভাগনার।
এ সময় তারা দক্ষিণ রাশিয়ার বেশ কয়েকটি শহর দখল করে মস্কোর দিকে
যাত্রা করে। তবে মাঝপথে বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার
লুকাশেঙ্কোর মধ্যস্থতায় বেলারুশে নির্বাসনে যান প্রিগোজিন।
অবশ্য প্রিগোজিনের
দাবি করেছেন তারা বিদ্রোহ করেননি।
শুধু প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগুকে ক্ষমতাচ্যুত করতে চেয়েছিলেন। শোইগুর
নির্দেশে তার বাহিনীর ওপর হামলা হয়েছিল বলে অভিযোগ এনে যুদ্ধক্ষেত্র ছাড়েন
প্রিগোজিন।










