তুষারঝড় মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের কয়েক লাখ মানুষ। ১০ বছরেরও বেশি সময়ের মধ্যে ভারি তুষারপাত ও শীতলতম তাপমাত্রা বয়ে আনতে পারে ঝড়টি। দেশটির জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে শুরু হওয়া ঝড়টি আগামী কয়েক দিনের মধ্যে পূর্ব দিকে এগিয়ে যেতে পারে। কেন্টাকি ও ভার্জিনিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। মিসিসিপি ও ফ্লোরিডাসহ যুক্তরাষ্ট্রের কিছু অংশ তীব্র ঠাণ্ডায় অভ্যস্ত না হওয়ায় সেখানে মারাত্মক পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। খবর বিবিসি