যুক্তরাষ্ট্রে ৪০ বছরের মধ্যে প্রথমবারের মতো কোনো প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান খোলা জায়গায় অনুষ্ঠিত হচ্ছে না। সোমবার ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান হবে কংগ্রেস ভবনের ভেতরে। ট্রুথ সোশ্যাল প্লাটফর্মে ট্রাম্প বলেন, ‘দেশজুড়ে আর্কটিক ব্লাস্ট চলছে। এ কারণে অভিষেক অনুষ্ঠানের ভাষণ, প্রার্থনা ও অন্যান্য বক্তৃতা যুক্তরাষ্ট্রের ক্যাপিটল রোটুন্ডায় করার নির্দেশ দিয়েছি। আমি চাই না কেউ আহত বা ক্ষতিগ্রস্ত হোক।’ ১৯৮৫ সালে তীব্র শীতের কারণে, তখনকার রিপাবলিকান প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের দ্বিতীয় অভিষেক অনুষ্ঠানও খোলা জায়গায় অনুষ্ঠিত হয়নি। খবর রয়টার্স
তীব্র শীতে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান হবে কংগ্রেস ভবনের ভেতর
যুক্তরাষ্ট্রে ৪০ বছরের মধ্যে প্রথমবারের মতো কোনো প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান খোলা জায়গায় অনুষ্ঠিত হচ্ছে না। সোমবার ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান হবে কংগ্রেস ভবনের ভেতরে।










