তাইওয়ানের প্রেসিডেন্ট তাই ইং-ওয়েন তাইওয়ান চ্যানেলজুড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার করেছেন। শাসনামলের সপ্তম বার্ষিকী উপলক্ষে এক বক্তৃতায় তিনি বলেন, ‘যুদ্ধ কোনো বিকল্প নয়। শান্তিপূর্ণ নয় এমন উপায়ে কোনো পক্ষই একতরফাভাবে পরিস্থিতির পরিবর্তন করতে পারবে না। শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বিশ্বের ও তাইওয়ানের উভয়েরই সম্মতি রয়েছে।’ রয়টার্স