বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্ডার ডি ক্রু সম্প্রতি সাইকেল থেকে পড়ে যান। এতে অল্প সময়ের জন্য তিনি জ্ঞান হারিয়েছিলেন। দেশটির জাতীয় সংবাদ সংস্থা বেলগা জানিয়েছে, হাসপাতালের পরীক্ষায় এ দুর্ঘটনার কোনো স্থায়ী প্রভাব দেখা যায়নি। ৪৭ বছর বয়সী ডি ক্রু শনিবার বিকালে তার ছেলেকে নিয়ে ফ্ল্যান্ডার্স অঞ্চলে তার বাড়ির কাছে সাইকেল চালানোর সময় এ ঘটনা ঘটে। রয়টার্স