গাজা থেকে এক জিম্মির মরদেহ উদ্ধার করেছে
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) এলিয়া টোলেদানো (২৮) নামের
তরুণীর মৃতদেহ উদ্ধার করে আইডিএফের একটি দল। খবর রয়টার্স।
৭ অক্টোবর ইসরায়েলে অভিযানে সময় এলিয়াকে
ধরে নিয়ে যায় হামাস। ইসরায়েলের গণমাধ্যম বলছে, একটি সংগীত অনুষ্ঠান থেকে বন্দি হন তিনি।
ফরেনসিক বিশেষজ্ঞ ও মেডিকেল কর্মকর্তাদের
মাধ্যমে ওই তরুণীকে সনাক্ত করা হয়েছে।
গত মাসের শেষ দিকে গাজায় সাময়িক যুদ্ধবিরতিতে
মুক্তি দেয়া হয় বেশ কয়েকজন জিম্মিকে। এখনো ১৩০ জনের মতো জিম্মি হামাসের হাতে রয়েছে।
যাদের কয়েক জনের মৃত্যুর খবরও দিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।










