১০০ বছরের বেশি সময় ধরে প্রকৃতিপ্রেমীদের
পছন্দের শীর্ষে থাকা ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন সর্বশেষ স্টাফ রাইটারের দলটিকে
ছাঁটাই করেছে। একাধিক কর্মীর বরাত দিয়ে এই খবর দিয়েছে সিএনএন।
কতজন কর্মী ছাঁটাই হয়েছেন তা স্পষ্ট নয়।
প্রকাশনাটির মূল সংস্থা ওয়াল্ট ডিজনি কোং চলতি বছরে কয়েক হাজার কর্মী ছাঁটাইয়ের কথা
বলেছিল।
২০২২ সালের শেষ দিকে ন্যাশনাল জিওগ্রাফিকের
গ্রাহক ছিল ১৭ লাখের বেশি। এক বিবৃতিতে ম্যাগাজিনটি মুখপাত্র জানান, প্রতি মাসে নতুন
সংখ্যা প্রকাশ অব্যাহত থাকবে। কর্মী পরিবর্তন এতে কোনো প্রভাব ফেলবে না।
আরো জানায়, সাম্প্রতিক পরিবর্তন ম্যাগাজিন
বা এর লেখার গুণমানকে নেতিবাচকভাবে প্রভাবিত করবে এমন যেকোনো ধারণাই ভুল। বরং বিভিন্ন
ধরনের লেখা পাঠকদের সামনে উপস্থাপন করা হবে।
গত ২৭ জন ম্যাগাজিনের বিদায়ী লেখকরা সামাজিক
যোগাযোগ মাধ্যমে নিজেদের ছাঁটাইয়ের খবর প্রকাশ করতে থাকেন। তবে সিএনএন থেকে বিষয়টি
নিয়ে যোগাযোগ করা হলে ন্যাশনাল জিওগ্রাফিকের এক মুখপাত্র বলেন, এখানে রিপোর্ট করার
কিছু নেই।










