রাশিয়ার সর্বশেষ হামলায় ইউক্রেনের ঝিটোমির অঞ্চলে এক শিশুসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক ডজন মানুষ। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বরাতে এ তথ্য জানা যায়। খবর আল-জাজিরা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ইউক্রেনের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় রাশিয়া। দেশটির জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, জ্বালানি স্থাপনায় নতুন করে রুশ হামলার পর কিয়েভ ও আশপাশের এলাকাসহ একাধিক অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

এ ছাড়া ইউক্রেনের সীমান্তসংলগ্ন এলাকায় হামলার প্রেক্ষিতে নিজেদের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিতে যুদ্ধবিমান প্রস্তুত রেখেছে পোল্যান্ডসহ মিত্র দেশগুলো।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মিয়ামিতে অনুষ্ঠিত শান্তি আলোচনার দুদিন পর এ হামলা চালানো হয়। ওই আলোচনায় যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের পাশাপাশি ইউক্রেন ও ইউরোপীয় প্রতিনিধিরা অংশ নেন। এ ছাড়া রুশ প্রতিনিধিদের সঙ্গেও পৃথক আলোচনা হয়।