মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিদেশ থেকে অর্থ গ্রহণের অভিযোগ উঠেছে। ডেমোক্র‌্যাটস অন দ্য হাউস ওভারসাইট কমিটির ওই প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতায় থাকাকালীন চীন, সৌদি আরব ও কাতারসহ অন্তত ২০ টি দেশের সরকার অন্তত ৭৮ লাখ ডলার গ্রহণ করেছে ট্রাম্প। খবর বিবিসি।

এরমধ্যে চীন একাই প্রদান করেছে ৫৫ লাখ ডলার। এভাবে ব্যাক্তিগত আর্থিক স্বার্থ উদ্ধারের মাধ্যমে ট্রাম্প মার্কিন সংবিধান লঙ্ঘন করেছেন বলে অভিযোগ তুলেছে ডেমোক্র্যাটসরা। তবে এ বিষয়ে তাৎক্ষণিক ট্রাম্পের তরফে কোন মন্তব্য পাওয়া যায়নি।

চীনের পর অর্থ প্রদানে দ্বিতীয় অবস্থানে রয়েছে সৌদি আরব। দেশটি ট্রাম্পের ব্যবসায় বিনিয়োগ করেছিল ৬ লাখ ডলার। এছাড়া ট্রাম্পের প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগে শীর্ষ পাঁচে রয়েছে কাতার, কুয়েত ও ভারত। তবে এ ব্যাপারে ট্রাম্প কোনো মন্তব্য করেনি।