উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার সামরিক সহযোগিতার সমালোচনা করেছেন। তিনি অঞ্চলটির উত্তেজনা বৃদ্ধি ও সামরিক ভারসাম্যহীনতা সৃষ্টির জন্য এ সহযোগিতাকে দায়ী করেছেন। কিম বিকল্প ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন, যার মধ্যে পারমাণবিক শক্তিবৃদ্ধি অন্তর্ভুক্ত। তিনি জানিয়েছেন, উত্তর কোরিয়া অপ্রয়োজনীয় উত্তেজনা চায় না, তবে আঞ্চলিক সামরিক ভারসাম্য বজায় রাখতে পদক্ষেপ নেবে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক রাখতে চান বলে জানান ট্রাম্প। খবর রয়টার্স