রাশিয়ার ছোড়া ১৮টি ক্ষেপণাস্ত্রের ১৫টিই ধ্বংসের দাবি করেছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী। খবর রয়টার্স।

টেলিগ্রামে ইউক্রেনের সামরিক বাহিনীর প্রধান জানান, রোববার মধ্যরাতে রাশিয়া এসব ইউক্রেনে কৌশলগত বিমান হামলা চালিয়েছে। ১৮টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী, যার ১৫টি ঠেকানো হয়েছে। তিনদিনের মধ্যে রাশিয়া এ নিয়ে দ্বিতীয়বারের মতো এমন হামলা চালাল।

তবে এ হামলায় কোনো ক্ষয়ক্ষতি ও হতাহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

এর আগে কেন্দ্রীয় শহর উমান লক্ষ্য করে হামলা চালানো হলে ২৩ জন নিহত হয়।