ইউক্রেনের হামলায় কৃষ্ণ সাগরে নিজেদের
একটি যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে রাশিয়া। গতকাল সোমবার (২৫ ডিসেম্বর)
দিবাগত রাতে রুশ-অধিকৃত ক্রিমিয়ার ফিওডোসিয়া বন্দরে এ ঘটনা ঘটে। খবর বিবিসি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে,
ইউক্রেনের যুদ্ধবিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে যুদ্ধজাহাজ নভোচেরকাস্ক ক্ষতিগ্রস্ত
হয়েছে।
এর আগে ইউক্রেনের বিমানবাহিনীর প্রধান
বলেছিলেন, তাদের যুদ্ধবিমান থেকে হামলায় রুশ জাহাজটি ধ্বংস হয়ে গেছে।
এ হামলায় একজন নিহত হয়েছেন বলে জানান
ক্রিমিয়ার রাশিয়া নিযুক্ত কর্মকর্তা সের্গেই আকসিওনভ। এ সময় ছয়টি ভবন ক্ষতিগ্রস্ত
হয় এবং কিছু বাসিন্দাকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে যেতে হয়েছে।
হামলায় সৃষ্ট আগুন নিয়ন্ত্রণ আসার
পর বন্দরের পরিবহন কার্যক্রমের স্বাভাবিক গতি ফিরে আসে।
সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ফুটেজে
বন্দর এলাকায় বড়সড় বিস্ফোরণ দেখা যায়।
আন্তর্জাতিকভাবে ইউক্রেনের অংশ হিসেবে
স্বীকৃত হলেও ২০১৪ সাল থেকে রাশিয়ার দখলে রয়েছে ক্রিমিয়া।










