প্রত্নতাত্ত্বিক নির্দশন সংরক্ষণের জন্য কেঁচোকে ধন্যবাদ দেয়া উচিত। কারণ, যে সব পদার্থ স্মারক চিহ্নগুলোকে দ্রুত নষ্ট করে দেয়, কেঁচো সেগুলো থেকে মাটি থেকে শুষে নেয়। আর এ জন্যই বছরের পর বছর মাটির নিচে পড়ে থাকার পরও আমরা একটা সময় অক্ষত ধাতব মুদ্রা বা প্রাচীন মূর্তি বা কোনো বিরল প্রাণীর হাড় পেয়ে যাই।

কেঁচো (কৃমি অর্থে) এমন প্রাণী, যে আপনার শরীরের মধ্যেই বেড়ে ওঠে। আপনি যখন শিশু, সে তখন আপনার জন্য খাবার হজম করে দেয়ার দায়িত্বও পালন করে, এমনকি হজম হওয়া খাবার কোথায় রাখা হবে, তাও সেই ঠিক করে। এর ভিত্তিতে প্রকৃতিতে কেঁচোর দায়িত্বটুকু কল্পনা করে নিতে পারেন!

১৮৮১ সালে কেঁচো নিয়ে একটি আর্টিকেল ছাপা হয় নিউইয়র্ক টাইমসে। ‘হ্যাবিটস অব আর্থওয়ার্মস : দ্য কিউরিয়াস ওয়ার্ক হুইচ দে অ্যাকমপলিশ’ নামে ওই আর্টিকেলে কেঁচোদের বিচিত্র জীবন এবং তাদের ‘‌সাম্রাজ্য’ নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়।

ওই আর্টিকেলে বলা হয়, ইংল্যান্ডের মাঠেঘাটে ও বাড়ির উঠানে প্রচুর পরিমাণ কেঁচো থাকে। এরা মাটিতে গর্ত খুঁড়ে বাস করে। ক্ষয়িষ্ণু মাটির গর্তে এদের পাওয়া যায় যেখানে প্রচুর জৈব পদার্থ থাকে। বালুকাময় বা অ্যাসিডিক পরিবেশে কেঁচো কম দেখা যায়। তবে কেঁচোর সাম্রাজ্য আবিষ্কার করা গেছে হিমালয়ের দেড় হাজার ফুট ওপরের চরম আবহাওয়ায়ও।

এরা ভূপৃষ্ঠের ৩০ থেকে ৪৫ সেন্টিমিটার গভীরে গর্ত তৈরি করে বাস করে। বর্ষাকালই এদের সবচেয়ে অনুকূল সময়। স্বভাবে নিশাচর ও শীতল রক্তবিশিষ্ট প্রাণী।

আর্টিকেলটি এমন সময় লেখা হয়েছিল, যখন চার্লস ডারউইন কেঁচো নিয়ে তার গবেষণা শেষ করেছেন। সেখানে লেখা হয়, কেঁচো ‘‌হারমাফ্রোডাইট’ বা উভলিঙ্গ প্রাণী। ১৮৮১ সালে প্রকাশিত ওই আর্টিকেলে লেখা হয়, প্রাণীটির একইসঙ্গে পুরুষ ও নারী যৌনাঙ্গ বিদ্যমান থাকে। কেঁচোর দেহে পরফাইরিন নামক বিশেষ ধরনের রঞ্জক পদার্থের উপস্থিতির কারণে এদের বর্ণ হয় গাঢ় বাদামি। এই পদার্থ এদের দেহকে রোদ থেকে রক্ষা করে।

আমাদের অনেকেরই হয়তো অনেকদিন পর কেঁচোর কথা মনে হলো। এই প্রচণ্ড গরম মৌসুমেও যদি হঠাৎ বৃষ্টি হয়, কেঁচোরা বেরিয়ে পড়তে পারে, হঠাৎ খালের পাড়ে চোখ পড়লে দেখা যেতে পারে সেগুলোকে। ভালো করে খেয়াল করলে দেখা যাবে, প্রতিটি কেঁচোই যেন একসাথে জোড়া দেয়া দুটি কেঁচো।

আগে মাছ ধরার জন্য মাটি খুড়ে কেঁচো বের করে আনা হতো। তবে কেঁচো ধরার আরেকটি পদ্ধতি রয়েছে। যদি একটি কাঠের টুকরার অর্ধেক অংশ মাটিতে পুঁতে দেয়া হয়, আর ওপরে থাকা অংশে কোনো ধাতব কিছু দিয়ে ঘঁষা হয়, তাহলে মাটির নিচে ওই শব্দ ছড়িয়ে পড়ে। আর তখনই কেঁচোরা গর্ত ছেড়ে বাইরে চলে আসে। কারণ ওই শব্দ তাদের কাছে আসন্ন বিপদের সংকেত মনে হয়।

সূত্র: গার্ডিয়ান।