উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানিয়েছে, কিম জং উনের উপস্থিতিতে ‘পরিবর্তিত আন্তর্জাতিক পরিস্থিতি মোকাবেলায়’ কূটনৈতিক ও প্রতিরক্ষা কৌশলবিষয়ক সিদ্ধান্ত নিতে একটি দলীয় বৈঠকের আয়োজন করা হয়েছে। দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির (ডব্লিউপিকে) কেন্দ্রীয় কমিটির এ বৈঠক গত শুক্রবার শুরু হয়েছে। জানা গেছে, চলতি বছরের প্রথমার্ধে দেশের অর্থনৈতিক প্রকল্পগুলোও এ বৈঠকে পর্যালোচনার পরিকল্পনা করা হয়েছে। কেসিএনএ