আগামী শনিবার ঈদুল ফিতর উদযাপনের সরকারি ঘোষণা দিয়েছে সাতটি দেশ। দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ব্রুনেই, থাইল্যান্ড ও জাপান। খবর গালফ টাইমস।

খবরে বলা হয়, আরব আমিরাত ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কবে ঈদ হবে তা জানা যাবে আর কয়েক ঘণ্টার মধ্যেই।

ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার জানিয়েছে, বেশিরভাগ দেশেই শনিবার ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চাঁদ দেখার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মুসলিম দেশগুলো।