বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় মিগজাউম প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। সোমবার (৪ নভেম্বর) দিবাগত রাতে এটি ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে আছড়ে পড়তে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে চেন্নাইসহ তামিলনাড়ুর সাত জেলায় চলছে তীব্র ঝড়-বৃষ্টি দেখা দিয়েছে। চেন্নাইয়ে অন্তত ছয় জনের মৃত্যুর খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু। উদ্ভূত পরিস্থিতিতে আজ সকাল ৯টা পর্যন্ত স্থানীয় বিমানবন্দর বন্ধ রাখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

ঘূর্ণিঝড়ের প্রভাবে পানির নিচে তলিয়ে গেছে চেন্নাইয়ের বিস্তীর্ণ এলাকা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পানির স্রোতে ভেসে যাচ্ছে পার্কিংয়ে রাখা গাড়ি।

পুলিশ জানিয়েছে, মারা যাওয়া ছয় জনের মধ্যে ৭০ বছরের এক বৃদ্ধার মরদেহ পাওয়া গেছে শহরের বৈদ্যনাথন ফ্লাইওভারের কাছে। তবে তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফোরশোর এটেস্ট এলাকার একটি বাস ডিপোর কাছ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দিণ্ডিগুল জেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পদ্মনাভন নামের ৫০ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পাণ্ডিয়ান নগরে বাড়ির পাশেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন গণেশন নামের ৭০ বছরের এক বৃদ্ধ। বেসান্ত নগরে গাছ চাপা পড়ে মুরুগান নামের ৩৫ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সূত্র: দ্য হিন্দু, জি নিউজ।