বৃহস্পতিবার (৬ জুন) সুলতানের দফতর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। সুলতানের রাজকীয় বিবৃতিতে বলা হয়েছে, মাননীয় সুলতান মানবিক মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তারই প্রতিফলন ঈদুল আজহার আগে ৬ শতাধিক কারাবন্দির মুক্তি। এদের মধ্যে যারা বিদেশী নাগরিক, তাদের রাষ্ট্রীয় খরচে নিজ দেশে ফেরত পাঠানো হবে। খবর গালফ নিউজ।

বিবৃতিতে আরো বলা হয়, ওমান সবসময়েই দয়া, ঐক্য এবং সামাজিক সংহতিতে সর্বোচ্চ গুরুত্ব দেয়। মাননীয় সুলতান মুক্তিপ্রাপ্ত কয়েদি এবং তাদের পরিবার-পরিজনদের ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।

সুলতানের এই উদার পদক্ষেপ মানবিক মূল্যবোধে তার গভীর আস্থার প্রতিফলন এবং এই পবিত্র সময় পরিবারের কাছে স্বস্তি ও আনন্দ ফিরিয়ে দেয়ার আন্তরিক প্রচেষ্টার অংশ বলে বিবেচিত হচ্ছে। রাজকীয় ক্ষমা ওমানি নেতৃত্বের সহমর্মিতা ও ক্ষমাশীলতার সংস্কৃতিকে তুলে ধরে, বিশেষ করে ধর্মীয় ও জাতীয় উৎসবসমূহে।